Description
অভিধানটির বৈশিষ্ট্য
১. সরফী তাহকীকের পাশাপাশি প্রয়োজনীয় নাহভী তাহকীক প্রদান।
২. মুফাসসির, ফকীহ ও ভাষাবিদগণের মতবিরোধপূর্ণ শব্দের ক্ষেত্রে সিদ্ধান্তমূলক মন্তব্য বর্ণনা।
৩. পবিত্র কুরআনে একাধিক অর্থে ব্যবহৃত শব্দ ও সংশ্লিষ্ট আয়াত উল্লেখ।
৪. যে শব্দের তাফসীরে হাদীস বা তাবেয়ীদের উক্তি পাওয়া গেছে, তা উল্লেখ।
৫. অর্থ ও ব্যাখ্যার ক্ষেত্রে আকাবিরে উম্মতের ধারা হুবহু অনুসরণ।
৬. তাফসীরে কাবীর, তাফসীরে বায়যাভীসহ নির্ভরযোগ্য তাফসীর গ্রন্থ অনুসরণে শাব্দিক ব্যাখ্যা।
৭. সালফে সালেহীন কর্তৃক রচিত তাফসীর থেকে তথ্যপূর্ণ আলোচনা সন্নিবেশ।
৮. নবী-রাসূল বা কোনো ব্যক্তির নাম হিসেবে প্রসিদ্ধ শব্দের ক্ষেত্রে নির্ভুল তথ্য প্রদান।
৯. শব্দের তাফসীরের ক্ষেত্রে জাল হাদীস ও ইসরাঈলি বর্ণনাসমূহ সম্পূর্ণরূপে পরিহার।