• English
  • বাংলা

NEWS & EVENTS

আলিম ও এইচএসসি রেজাল্ট ২০২৬ কিভাবে দেখবেন? ৩টি সহজ উপায়

আলিম ও এইচএসসি রেজাল্ট ২০২৬ কিভাবে দেখবেন, তা নিয়ে অনেক পরীক্ষার্থীই দুশ্চিন্তায় থাকেন। রেজাল্টের সময় ওয়েবসাইটে অনেক চাপ পড়ে, তাই আগেই জেনে রাখা ভালো কোন উপায়ে দ্রুত রেজাল্ট পাওয়া যাবে। উপরের ভিডিওতে ৩টি সহজ উপায় দেখানো হয়েছে, নিচে ধাপে ধাপে লেখা হলো।

উপায় ১: মোবাইল অ্যাপ বা ওয়েবসাইটে
বোর্ড অনুমোদিত অ্যাপ বা ওয়েবসাইটে পরীক্ষার নাম, বোর্ড, রোল নম্বর ও বছর (২০২৬) দিয়ে রেজাল্ট দেখা যায়। অজানা বা ভুয়া অ্যাপে কোনো তথ্য দেবেন না।

উপায় ২: অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন
ব্রাউজারে eduboardresults.gov.bd অথবা educationboardresults.gov.bd লিখে সাইটে যান।
১. পরীক্ষার নাম বাছাই করুন (HSC/Alim)
২. পরীক্ষার বছর: ২০২৬
৩. বোর্ড বাছাই করুন (মাদ্রাসা হলে Madrasah)
৪. রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর লিখুন
৫. ক্যাপচা (যোগফল) মিলিয়ে Submit চাপুন
সতর্কতা: ঠিকানার শেষে .gov.bd আছে কি না দেখে নিন।

উপায় ৩: SMS পাঠিয়ে রেজাল্ট দেখুন

ইন্টারনেট না থাকলে মোবাইলের মেসেজ অপশনে নিচের ফরম্যাটে লিখে পাঠান:

মাদ্রাসা বোর্ড (আলিম): HSC <স্পেস> MAD <স্পেস> রোল নম্বর <স্পেস> 2026
মেসেজটি পাঠিয়ে দিন 16140 নম্বরে।

HSC <স্পেস> বোর্ডের প্রথম ৩ অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> 2026
উদাহরণ: HSC DHA 123456 2026
পাঠান এই নম্বরে: 16140

এখানে HSC হলো পরীক্ষার নাম, DHA হলো বোর্ডের প্রথম তিন অক্ষর (ঢাকা), 123456 রোল নম্বর এবং 2026 পরীক্ষার বছর।

পরীক্ষার ভালো প্রস্তুতি ও অনলাইন মডেল টেস্টের জন্য ভিজিট করুন exam.alfatahbd.com। সব নতুন আপডেটের জন্য আলফাতাহ পাবলিকেশন্সের ফেসবুক পেজ ফলো করুন।

  • November 30, 2017
বাপুসের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পরিচালক এম. এ. সাঈদ

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র (বাপুস) কেন্দ্রীয় কার্যনির্বাহী à¦

  • November 30, 2017
আল ফাতাহ মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা

 

‘আলোকিত মানুষের লক্ষ্যে শিক্ষার্থীদের কল্যাণে’ প্রতিপাদ্য নিয়ে এগিয়ে চলা দেশের শীর্ষ প্রকাশনা প্রতিষ্ঠান আল ফাতাহ পাবলিকেশন্স মার্কেটিং বিভাগের মাঠ কর্মীদের নিয়ে বিশেষ প্রশিকà