NEWS & EVENTS
আলিম ও এইচএসসি রেজাল্ট ২০২৬ কিভাবে দেখবেন, তা নিয়ে অনেক পরীক্ষার্থীই দুশ্চিন্তায় থাকেন। রেজাল্টের সময় ওয়েবসাইটে অনেক চাপ পড়ে, তাই আগেই জেনে রাখা ভালো কোন উপায়ে দ্রুত রেজাল্ট পাওয়া যাবে। উপরের ভিডিওতে ৩টি সহজ উপায় দেখানো হয়েছে, নিচে ধাপে ধাপে লেখা হলো।
উপায় ১: মোবাইল অ্যাপ বা ওয়েবসাইটে
বোর্ড অনুমোদিত অ্যাপ বা ওয়েবসাইটে পরীক্ষার নাম, বোর্ড, রোল নম্বর ও বছর (২০২৬) দিয়ে রেজাল্ট দেখা যায়। অজানা বা ভুয়া অ্যাপে কোনো তথ্য দেবেন না।
উপায় ২: অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন
ব্রাউজারে eduboardresults.gov.bd অথবা educationboardresults.gov.bd লিখে সাইটে যান।
১. পরীক্ষার নাম বাছাই করুন (HSC/Alim)
২. পরীক্ষার বছর: ২০২৬
৩. বোর্ড বাছাই করুন (মাদ্রাসা হলে Madrasah)
৪. রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর লিখুন
৫. ক্যাপচা (যোগফল) মিলিয়ে Submit চাপুন
সতর্কতা: ঠিকানার শেষে .gov.bd আছে কি না দেখে নিন।
উপায় ৩: SMS পাঠিয়ে রেজাল্ট দেখুন
ইন্টারনেট না থাকলে মোবাইলের মেসেজ অপশনে নিচের ফরম্যাটে লিখে পাঠান:
মাদ্রাসা বোর্ড (আলিম): HSC <স্পেস> MAD <স্পেস> রোল নম্বর <স্পেস> 2026
মেসেজটি পাঠিয়ে দিন 16140 নম্বরে।
HSC <স্পেস> বোর্ডের প্রথম ৩ অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> 2026
উদাহরণ: HSC DHA 123456 2026
পাঠান এই নম্বরে: 16140
এখানে HSC হলো পরীক্ষার নাম, DHA হলো বোর্ডের প্রথম তিন অক্ষর (ঢাকা), 123456 রোল নম্বর এবং 2026 পরীক্ষার বছর।
পরীক্ষার ভালো প্রস্তুতি ও অনলাইন মডেল টেস্টের জন্য ভিজিট করুন exam.alfatahbd.com। সব নতুন আপডেটের জন্য আলফাতাহ পাবলিকেশন্সের ফেসবুক পেজ ফলো করুন।


