Description
পরিচিতি ও বৈশিষ্ট্য
ইলমে নাহু তথা আরবি ব্যাকরণশাস্ত্রের ওপর লিখিত ‘হেদায়াতুন নাহু’ খুবই গুরুত্বপূর্ণ একটি কিতাব। দীর্ঘদিন যাবৎ এটি দরসে নেজামীর অন্তর্ভুক্ত রয়েছে। বাংলাদেশের সরকারি ও বেসরকারি উভয় প্রকার মাদরাসার সিলেবাসের অধীনে বেশ গুরুত্বের সাথে এ কিতাবের পাঠদান করা হয়ে থাকে।
মূল কিতাবটি আরবি হওয়ায় এবং ক্ষেত্রবিশেষে সংক্ষিপ্ত হওয়ায় প্রাথমিক ছাত্ররা এ গুরুত্বপূর্ণ কিতাবটি পূর্ণাঙ্গরূপে বুঝতে সক্ষম হয় না। তাই এর বিশ্লেষণে বেশ কিছু ব্যাখ্যাগ্রন্থও লেখা হয়েছে। এগুলোর মধ্যে ‘রিওয়ায়াতুন নাহু’ অন্যতম। বহু গ্রন্থ প্রণেতা, ব্যাখ্যাকার, মাওলানা আব্দুর রব সাহেব মিরাঠী (র) উর্দু ভাষায় অতি চমৎকারভাবে নাহুর প্রায় সব মাসয়ালা সহজবোধ্য করে তুলে ধরেছেন তাঁর এ ব্যাখ্যাগ্রন্থে।