Description
পরিচিতি ও বৈশিষ্ঠ্য
উপমহাদেশের বিশিষ্ট আলেম, বেশ কয়েকটি পাঠ্যপুস্তকের জনপ্রিয় ব্যাখ্যাকার এবং দারুল উলূম দেওবন্দের হাদীস ও তাফসীর বিভাগের শিক্ষক মাওলানা জামীল আহমদ সেকরোডভী (দা.বা.) উর্দু ভাষায় দুই খণ্ডে ‘তাকমীলুল আমানী শরহে মুখতাসারুল মায়ানী’ নামে অতি উৎকৃষ্ট ও যুগোপযোগী ব্যাখ্যাগ্রন্থ লেখেন। এটি উপমহাদেশের ছাত্র-শিক্ষকের নিকট খুবই জনপ্রিয়। প্রাঞ্জল ভাষায় পূর্ণ মুখতাসারুল মায়ানীর অনুবাদসহ খুবই কার্যকরী ব্যাখ্যা লিপিবদ্ধ করা হয়েছে এ গ্রন্থে ।