Description
পরিচিতি ও বৈশিষ্ট্য
দরসে নেজামীতে শব্দপ্রকরণ ও বাক্যপ্রকরণ তথা সরফ-নাহুর প্রতি গুরুত্ব দেয়া হয় সবচেয়ে বেশি। কারণ, বিদ্যার মূল হিসেবে খ্যাত এ দুটি বিষয়ে পারদর্শিতা ব্যতীত সত্যিই অন্যান্য বিদ্যা যেমনÑ ফিকহ, তাফসীর, হাদীস ইত্যাদির ক্ষেত্রে পারদর্শিতা লাভ করা কঠিন।
বর্তমানে দরসে নেজামীর সিলেবাসভুক্ত গ্রন্থের পাশাপাশি সমকালীন আরব-বিশ্বের খ্যাতনামা লেখকদের বেশ কিছু গ্রন্থও সহপাঠ হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানে পড়ানো হয়ে থাকে। ‘মুযাক্কিরাত ফিন নাহবি ওয়াস সরফ’ তেমনই এক গুরুত্বপূর্ণ গ্রন্থ। এটি সরফ ও নাহু দুই অংশে বিভক্ত। বর্তমানে এটি বিভিন্ন প্রতিষ্ঠানে পাঠ্যের অন্তর্ভুক্ত রয়েছে।