Description
পরিচিতি ও বৈশিষ্ট্য
কুরআন-হাদীস বুঝতে হলে আরবি ভাষায় যথেষ্ট ব্যুৎপত্তি অর্জনের বিকল্প নেই। আর আরবি ভাষা শেখার জন্যে সর্বপ্রথম ইলমুস সরফ (শব্দ-প্রকরণ শাস্ত্র) শেখা বাধ্যতামূলক। দরসে নেজামিতে এ শাস্ত্রের জন্যে মীযানুস সরফ এমনই এক ভিত্তিমূলক প্রাথমিক গ্রন্থ, যাকে বাদ দিয়ে এ শাস্ত্রের কল্পনাই করা যায় না। দীর্ঘ পাঁচ শ’ বছরের অধিক কাল যাবৎ এ গ্রন্থটি পঠিত হয়ে আসছে। উল্লেখ্য যে, অনেক অনুসন্ধানের পরও খ্যাতির শীর্ষে অবস্থান করা এ গ্রন্থটির লেখকের নাম সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। অনেকের মতে, এর লেখক হলেন আল্লামা সিরাজুদ্দীন ওসমানী (র)। মুনশায়িব মীযানের মতোই এ শাস্ত্রের প্রাথমিক পর্যায়ের গুরুত্বপূর্ণ আরেকটি গ্রন্থ। মীযানুস সরফ শেষ হওয়ার পরপরই এর পাঠ যেন এক প্রকার আবশ্যক। বলা যায়, এটি মীযানেরই ফলিত অধ্যায়। মোল্লা হামযা বাদায়ূনী (র) এর রচয়িতা। মীযান ও মুনশায়িব উভয় গ্রন্থই আকারে ছোট হওয়ায় সাধারণত একই কভারের অধীনে ছাপানো হয়ে থাকে। উভয় গ্রন্থ বাংলাদেশে সরকারি ও বেসরকারি মাদরাসাসমূহের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত।