Description
পরিচিতি ও বৈশিষ্ট্য
উসূলে ফিকহের ওপর লিখিত বিখ্যাত গ্রন্থ আল-মানাররে অনবদ্য ভাষ্যগ্রন্থ হলো নূরুল আনওয়ার। গ্রন্থটি বিশ্বের আলমে সমাজ বিশেষত উপমহাদেশের আলমে সমাজের নিকট খুবই সমাদৃত। মূল ও ব্যাখ্যা উভয় গ্রন্থই আরবি ভাষায় হওয়ায় সকল স্তররে ছাত্র এ গুরুত্বর্পূণ গ্রন্থ থেকে সমানভাবে উপকৃত হতে সক্ষম হয় না। এ বিষয়টি বিবেচনা করে উপমহাদেশের বিশিষ্ট আলেম, বেশ কয়কেটি পাঠ্যপুস্তকের জনপ্রিয় ব্যাখ্যাকার ও দারুল উলূম দেও বন্দের হাদীস ও তাফসীর বিভাগের শিক্ষক মাওলানা জামীল আহমদ সেকরোডভী (দা.বা.) দুই খণ্ডে র্উদু ভাষায় ‘কূতুল আখইয়ার শরহে নূরুল আনওয়ার নামে অতি উৎকৃষ্ট ও যুগোপযোগী ব্যাখ্যাগ্রন্থটি লিখেন।