Description
পরিচিতি ও বৈশিষ্ট্য
এটি ইলমুস সরফ (শব্দপ্রকরণ-শাস্ত্র)-এর ওপর রচিত একটি পূর্ণাঙ্গ গ্রন্থ। ফারসি ভাষায় প্রণীত সরফের এ কিতাবটির লেখক ১৮৫৭ খ্রিষ্টাব্দে ইংরেজদের বিরুদ্ধে আযাদী আন্দোলনের ফতোয়া দানের ফলে আন্দামান দ্বীপে নির্বাসিত হন। তখন সম্পূর্ণ বৈরী পরিবেশে কোনো প্রকার সহায়ক গ্রন্থ ছাড়াই মেধা ও স্মৃতিশক্তির ওপর নির্ভর করে এ অনবদ্য কিতাবটি রচনা করেন। মুফতী মুহাম্মদ শফী (র)-এর মতে, দীনি মাদরাসাগুলোতে সরফশাস্ত্রের যতগুলো কিতাব পড়ানো হয়, তার মধ্যে ‘ইলমুস সীগাহ’ সবচেয়ে পূর্ণাঙ্গ। এ কিতাবটি দীনি প্রতিষ্ঠানসমূহে পাঠ্যপুস্তকের তালিকাভুক্ত।