Description
পরিচিতি ও বৈশিষ্ট্য
হাস্য-রসিকতা ও ছোট ছোট গল্পের মাধ্যমে ছোটদের শিক্ষা দান করা খুবই ফলপ্রসূ পদ্ধতি। এ পদ্ধতি তাদের কোমল মনে খুবই দ্রুত প্রভাব ফেলে। ফারসি ভাষায় রচিত হেকায়েতে লতীফ এ জাতীয় একটি ছোট্ট পুস্তিকা। এতে মোট ৫৭টি কাহিনী আছে। এর মাধ্যমে যেমন প্রাথমিক ছাত্রদের ফারসি ভাষা শিক্ষা লাভে যথেষ্ট সহায়তা হয়, পাশাপাশি হৃদয়গ্রাহী ঘটনার মাধ্যমে তাদের শিশুমনে প্রচুর আনন্দও জাগে।