• English
  • বাংলা

শরহে তাহযীব

Group & Class

শরহে তাহযীব

জামাত : শরহে জামী
লেখক : আব্দুল্লাহ ইবনে হোসাইন ইয়াযদী (র) বিভাগ : মূল কিতাব
সংস্করণ : ২০১৯
পৃষ্ঠা সংখ্যা : ৮২
খুচরা মূল্য (MRP) : ১৪০.০০ টাকা
Buy Now
Sale!

৳ 140.00 ৳ 119.00

পরিচিতি ও বৈশিষ্ট্য

উপমহাদেশসহ এশিয়া মাইনর, আজারবাইজান, রাশিয়া, ইরান ও তৎসংলগ্ন অঞ্চলগুলোতে ইসলামের অভ্যুদয় ঘটার সঙ্গে সঙ্গে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন বিষয়ের চর্চাও ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করে। একপর্যায়ে মানুষজন ধর্মীয় বিশ্বাস ও তার বিধিবিধানকে যুক্তি ও দর্শনের নিরিখে তুলনা করতে থাকে। ধীরে ধীরে ছড়িয়ে পড়ে মুক্তচিন্তার চর্চার নামে গ্রিক-দর্শনের অন্ধ অনুকরণ। ধর্মীয় বিশ্বাসের বিষয়াবলির ক্ষেত্রে দেখা দেয় চরম উদাসীনতা। এরূপ পরিস্থিতিতে প্রয়োজনের তাগিদে মুসলিম চিন্তাবিদ ও দার্শনিকগণ গোড়াপত্তন করেন ইলমুল মানতিক তথা তর্কশাস্ত্রের। প্রচ্ছন্ন যুক্তির সাহায্যে এবং সূক্ষ্ম চিন্তাধারার আলোকে অকাট্য প্রমাণ উপস্থাপনে কালক্রমে ইলমুল মানতিক অপ্রতিরোধ্য এক শাস্ত্র হিসেবে আবির্ভূত হয়ে ওঠে। যুগে যুগে অনেক মানতিকবিদ যুক্তি-তর্কে রেখেছেন কালজয়ী অবদান।
হিজরী অষ্টম শতাব্দীর বিদগ্ধ প-িত আল্লামা সা’দুদ্দীন তাফতাযানী (র) রচিত তাহযীবুল মানতিকের বিখ্যাত ভাষ্যগ্রন্থ শরহে তাহযীব যুগে যুগে মানতিকবিদদের জন্যে দিশারী হয়ে আছে। দীর্ঘদিন যাবৎ এটি দরসে নেজামীর সিলেবাসে অন্তর্ভুক্ত রয়েছে।

Description