Description
পরিচিতি ও বৈশিষ্ট্য
মা-লা বুদ্দা মিনহু আরবি শব্দ। এর অর্থ হলো, যা একান্ত প্রয়োজন। সত্যিই এটা ফারসি ভাষায় রচিত মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ইলমে ফিকহ সম্পর্কে অতীব প্রয়োজনীয় কিতাব। ইসলামি আকিদা-বিশ্বাস, অযু, গোসল, তায়াম্মুম, নামায, রোযা, হজ, যাকাত, কুরবানি প্রভৃতি বিষয় সম্পর্কে শরীয়তের বিধিবিধান ও দিকনির্দেশনা-সংবলিত একটি নির্ভরযোগ্য গ্রন্থ হলো এই মা-লা বুদ্দা মিনহু। দীর্ঘদিন যাবৎ এটি দরসে নেজামীর সিলেবাসের অন্তর্ভুক্ত রয়েছে।