Description
পরিচিতি ও বৈশিষ্ট্য
আরবি সাহিত্যে রচিত এ কিতাবটি খুবই প্রসিদ্ধ। লেখক এতে শিক্ষার্থীদের আরবি সাহিত্য অনুশীলনের পাশাপাশি ইসলামি সাহিত্য-সংস্কৃতি, শিষ্টাচার ও আত্মমর্যাদা সম্পর্কে সচেতন করার চেষ্টা করেছেন। এ কিতাবে সীরাতে রাসূল (স), সীরাতে সাহাবা ইত্যাদি অধ্যায়গুলো সাহিত্যপ্রতিভা বিকাশের পাশাপাশি অনুপম চরিত্র, উন্নত স্বভাব এবং ধর্মীয় চেতনার উন্মেষে যথেষ্ট সহায়ক। তাই রচনার পর পরই এ কিতাবটি কওমী মাদরাসার পাঠ্যকিতাব হিসেবে সমাদৃত হয়।