Description
পরিচিতি ও বৈশিষ্ট্য
মিরকাত কিতাবটি মানতিকশাস্ত্রের ওপর লিখিত। এ শাস্ত্রের আবিষ্কারক হলেন গ্রিক দার্শনিক এরিস্টটল। যিনি সর্বপ্রথম ইস্কান্দার রুমীর নির্দেশে মানতিকশাস্ত্রের কতিপয় নীতি উপস্থাপন করেন। তারই হাত ধরে পরবর্তীকালে ইমাম ফারাবী ও আবু আলী ইবনে সীনা কর্তৃক শাস্ত্রটি পরিপূর্ণতা লাভ করে। মিরকাত গ্রন্থটি ফযলে ইমাম খায়রাবাদী রচিত এমন একটি গ্রন্থ, যা সরকারি ও বেসরকারি সকল মাদরাসায় পাঠ্যতালিকার গৌরব অর্জন করেছে। আততাশরীহাত এ কিতাবেরই একটি স্বার্থক ব্যাখ্যাগ্রন্থ।