Description
পরিচিতি ও বৈশিষ্ট্য
মাকামা আরবি সাহিত্যের অন্যতম অংশ। রম্য রচনার ধাঁচে রচিত উপদেশ ও রসাত্মক বর্ণনাযুক্ত ছোট গল্পকে মাকামা বলা হয়। মাকামায় আবুল কাসেম হারীরি ও বদীউজ্জামান হামদানী প্রসিদ্ধ। মাকামাতে হারীরির রচয়িতা আবু মুহাম্মদ কাসেম ইবনে আলী হারীরি। এই মহামনীষী ৪৯৫ হিজরীতে মাকামাতে হারীরি রচনা শুরু করে ৫০৪ হিজরীতে তা সমাপ্ত করেন। এ কিতাবটি আরবি সাহিত্যজগতে এক উজ্জ্বল তারকা। কওমী মাদরাসাসমূহে এটি পাঠ্যকিতাব হিসেবে সমাদৃত।