Description
পরিচিতি ও বৈশিষ্ট্য
আরবি ভাষাশিক্ষার প্রাথমিক ছাত্রদের জন্যে ‘বাকূরাতুল আদব’ কিতাবটি রচিত। অর্ধ শতাব্দীরও বেশি কাল যাবৎ কিতাবটির পাঠকপ্রিয়তাই এর পরিচিতি ও বৈশিষ্ট্যের জন্যে যথেষ্ট। যে কোনো ভাষা শেখার জন্যে মৌলিক তিনটি কাজ করতে হয়। ১. শব্দার্থ জানা, ২. বাক্যগঠন পদ্ধতি শেখা ৩. মৌলিক নিয়মনীতি আত্মস্থ করা। “বাকূরাতুল আদবে” তিনটি বৈশিষ্ট্যই বিদ্যমান। তাই ছোট কলেবরের এ কিতাবটি সর্বমহলে সমাদৃত হয়েছে। ঢাকা আলিয়ার সাবেক সদরুল মুদাররিসীন মাওলানা আব্দুর রহমান কাশগরী (র) বলেন, কিতাবটি উপকারী হওয়ার প্রমাণের জন্যে এটুকুই যথেষ্ট যে, এটি কাসেমী [মাওলানা আব্দুল আহাদ কাসেমী] সাহেবের স্বহস্তে রচিত কিতাব। কিতাবটিকে অধ্যায় আকারে বিন্যস্ত করা হয়েছে। এতে মোট সাতাশটি অধ্যায় রয়েছে।