Description
পরিচিতি ও বৈশিষ্ট্য
এটি ইলমে ফিকহের একটি গুরুত্বপূর্ণ কিতাব। লেখক এতে অল্প কথায় অনেক বেশি তথ্য দেয়ার চেষ্টা করেছেন। তিনি সেই সকল মাসয়ালা উল্লেখ করেছেন, যা ইমাম আবু হানীফা (র) থেকে যাহেরুর রেওয়ায়াতে রয়েছে এবং ইমামত্রয়ের সেই বক্তব্য আনয়ন করেছেন যার ওপর ফতোয়া বিদ্যমান। কিতাবটি কওমী অঙ্গনে ব্যাপক সমাদৃত। অনেক সুদক্ষ ও বিদগ্ধ আলেম এর ব্যাখ্যাগ্রন্থ লিখেছেন। তন্মধ্যে প্রসিদ্ধ হলোÑ আল বাহরুর রায়েক, রুমূযুল হাকায়েক, মা’দিনুল হাকায়েক প্রভৃতি।