Description
পরিচিতি ও বৈশিষ্ট্য
দরসে নেজামীর মাধ্যমিক স্তরের সরফশাস্ত্রের গুরুত্বপূর্ণ একটি কিতাব হলো ‘ইলমুস সীগাহ’। সরফশাস্ত্র চর্চার ক্ষেত্রে উপমহাদেশে এ কিতাবটি এক স্বতন্ত্র অবস্থান ধরে রেখেছে দীর্ঘদিন ধরে। এটি মুফতী এনায়েত আহমদ (র) কর্তৃক রচিত। ইংরেজ সরকার কর্তৃক আন্দামান দ্বীপে বন্দি থাকাকালে কোনো প্রকার সহায়ক গ্রন্থের সাহায্য ছাড়াই তিনি এ অনবদ্য গ্রন্থ রচনা করে তাঁর অসামান্য পা-িত্যের স্বাক্ষর রাখেন। তৎকালের সরকারি ভাষা ফারসিতে এ গ্রন্থটি তিনি রচনা করেছিলেন।
সর্বস্তরের ছাত্রদের সুবিধার্থে হুবহু মূল ফারসি গ্রন্থটিকে উর্দূতে অনুবাদ করেন প্রখ্যাত আলেম মুফতী রফী উসমানী সাহেব (দা. বা.)।