Description
পরিচিতি ও বৈশিষ্ট্য
উর্দু ভাষায় রচিত ‘গুলজারে সুন্নাত’ কিতাবটি সুন্নাতে নববীর এক অনবদ্য সংকলন। উঠা-বসা, পানাহার, পোশাক-পরিচ্ছদ, চলাফেরা প্রভৃতি বিষয়ের ওপর আট অধ্যায়ে লিখিত এ কিতাবটি মুসলমানদের জন্যে খুবই উপকারী। প্রতিটি সুন্নাতের পর রয়েছে মুফতী ইজহারুল ইসলাম চৌধুরী (দা.বা.)-এর প্রাসঙ্গিক আলোচনা। কিতাবের শেষে যোগ করা হয়েছে ছাত্রদের প্রতি হাকীমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী (র)-এর অমূল্য উপদেশ, যা ‘নাসিহুত তালাবা’ নামে রচিত। সর্বশেষ সংযুক্ত করা হয়েছে মুফতীয়ে আযম হযরত মাওলানা ফয়জুল্লাহ সাহেব (র)-এর গুরুত্বপূর্ণ একটি প্রবন্ধ।